সারাদেশ

ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পৃথক ঘটনায় এক কৃষকসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২

সোমবার (৩০ জানুয়ারি) সকালে শহরের কলেজমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে বেল্লাল হোসেন (৫৫) নামে এক জনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে বেল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে আল আমিন ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার বাবাকে প্রথম স্ত্রী শ্বাস রোধ করে মেরে ফেলেছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রথম স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

এদিকে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে ক্ষেতের খিরাই রক্ষার জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে সুলতান মোল্লা (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে যানা যাবে বেল্লাল হোসেনের কিভাবে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে রহস্য আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা