ছবি : সংগৃহিত
সারাদেশ

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পৌর এলাকা থেকে ২১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মো. আমজাদ হোসেন মিয়ার ছেলে মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. বিল্লাল শেখের ছেলে মো. ফারুক শেখ (৩৪)।

আরও পড়ুন : বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে পৌরসভার বিনোদপুরের মো. আসিফ মিয়া ওরফে হাসুর বাড়িতে অভিযান চালাই। এ সময় হাসু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে ২৮টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

তার দেওয়া তথ্য মতে বিকাল সাড়ে ৪টায় পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখকে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় ফারুকের কাছ থেকে ৭টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা