ছবি : সংগৃহিত
সারাদেশ

ধলেশ্বরী নদী থেকে হাত-পা বিহীন মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে এক হাত, এক পা বিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন : ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

সোমবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১১ দিকে শহরের লঞ্চ ঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। তবে তার পরিচয় এখনও শনাক্ত হয়নি।

আরও পড়ুন : নোয়াখালীতে ভারতীয় হাই কমিশনার

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীরের বিভিন্ন অঙ্গ বিহীন মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ভাসমান মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ এস এম সোবহান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ডান হাত ও বাম পা কাটা এছাড়াও ডান পায়ের ঘোড়ালি কাটা।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ দুই বেইলি সেতুতে বাড়ছে দুর্ঘটনা

তাই ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা