সংগৃহীত
সারাদেশ

নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি: অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পাবনার কাজিরহাট এলাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। পরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আমিনপুর ও সুজানগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নাজিরগঞ্জ এলাকায় সমাবেশে আশিকুর রহমান খান সবুজ বলেন, ‘জনসমর্থন না পেয়ে বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশে নাশকতা করছে। দেশের মানুষ শান্তিতে থাকুক সেটি তারা চায় না। নির্বাচন বানচাল করতে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।’

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

এ সময় নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তফিজ মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সুজানগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা