সারাদেশ

কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় ২ জন নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : সুন্দরবনে রাস উৎসব উদযাপন কমিটি গঠন

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)। নিহত ইকবাল মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক। অপরজন মো. ফরিদ তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে।

আরও পড়ুন : ফরিদপুরে বাসে ও ট্রাকে আগুন

আহতরা হলেন- মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০), অপরজন শহীদ (৪০)। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেল্পারকে আটক করেছে পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : শুঁটকি উৎপাদনে লাখো মানুষের কর্মসংস্থান

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি গাছবাহী পিকআপ ও দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। ভ্যানগুলো ছিল বেকারি পণ্যাবাহী। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে মূল সড়ক থেকে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত হয় দুজন।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা