ছবি : সংগৃহিত
সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠাতে মায়ের আবেদন!

গাইবান্ধা জেলা প্রতিনিধি : মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা সন্তানকে জেলহাজতে পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়।

আরও পড়ুন : শাহজাহান চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার

সোমবার (৩০ জানুয়ারি) সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির গিয়ে লিখিত আবেদন করেন ভুক্তভোগী মা আলেতন বেগম।

তিনি ফুলছড়ি উপজেলার পশ্চিম উদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী। আলেতন বেগম বলেন, ঢাকায় ইট ভাটায় কাজ করে তিনি ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এরপর তাকে বিয়ে দেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

তবে আল আমিন এরপর নেশাগ্রস্ত হয়ে পড়ে। স্ত্রীকে অত্যাচার করায় তার সংসার ভেঙে যায়। আল আমিনের নেশার টাকা জোগাড় করতে তার বৃদ্ধ বাবাকে এখনো কাজ করতে হয়।

নেশার টাকা না দিতে পারলে আল আমিন তাদেরকে মারধর করেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং তাকে ভালো করার জন্য জেলহাজতে দিতে চান।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা