সারাদেশ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রুহিয়া রেলপথের ঘনিমহেশপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৬০) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড়গামী ৪১আপ কান্চন কমিউটার টেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

আরও পড়ুন: ধর্ষণ মামলা করায় খুন, গ্রেফতার ১

নিহত হাজেরা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামুনকুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে নিহত হাজেরা বেগম সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের তার মেয়ের বাসা হতে পায়ে হেঁটে নিজ বাড়ি যাওয়ার জন্য রেল লাইন পার হচ্ছিলেন।তিনি কানে কম শুনার কারণে রেল লাইন পাড় হওয়ার সময় পঞ্চগড় গামী কান্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন বৃদ্ধার খন্ডিত লাশ উদ্ধার করে নিয়ে যায় । এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। রুহিয়া থানা ও দিনাজপুর জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: ফরিদপুরে ভোটগ্রহণ শুরু

রুহিয়া রেল ষ্টেশনের মাষ্টার নিরন্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পঞ্চগড়গামী ৪১আপ কান্চন কমিউটার ট্রেনটি বেলা ১১.৪৫ মিনিটে রুহিয়া রেলওেষ্টশন ছেড়ে যায়। তার ৩মিনিটের মাথায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা। তাৎক্ষনিকভাবে দিনাজপুর জিআরপি থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা