সারাদেশ

ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও অভারটাইমের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকরা।

আরও পড়ুন: এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

শনিবার সকালে শ্রমিকরা কর্মস্থলে গেলে তাদের বেতন ও অভারটাইমের টাকা না দিয়ে দু’দিনের ছুটি ঘোষণা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।

শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরিতে তারা প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কর্মরত আছেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন বোনাস ও অভারটাইমের টাকা নিয়ে তালবাহানা শুরু করলে মিলগেইটে বিক্ষোভ করে কয়েক দফায় তাদের দাবি পূরণ করেন। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া থাকার পরও ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

তারা বলেন, গত ৩ নভেম্বর কারখানা বন্ধ করে দেন। শনিবার সকালে তারা কাজে যোগদান করতে গিয়ে দেখেন, কারখানার মূলফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।

মিলের অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ ইমন জানান, কাজ না থাকায় ১ নভেম্বর থেকে ৩ তারিখ পর্যন্ত ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের বলা হয়েছিল ১০ তারিখের ভেতর অক্টোবর মাসের বেতন ও অভারটাইমের টাকা পরিশোধ করা হবে। কিন্তু শনিবার সকালে শ্রমিকরা ফ্যাক্টরিতে এসে আবারো তাদের বেতন ও অভারটাইমের টাকা দাবি করলে, তাদেরকে এ বিষয়ে পরে জানানোর কথা বলা হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মালিক পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করেন।

আরও পড়ুন: ইশরাকের গাড়িবহরে হামলা

ময়মনসিংহ শিল্প জোন-৫-এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে, তারা কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমকিদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা