সারাদেশ

আইনজীবীকে কুপিয়ে হত্যা 

সান নিউজ ডেস্ক: বগুড়ায় আব্দুল বারী চাঁন (৪৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুর হাসান।

আরও পড়ুন: খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

ঘটনার চার দিন পর শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান তিনি। আব্দুল বারী চাঁন ওই এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

এরআগে, ১ নভেম্বর সকাল ১০টার দিকে বগুড়া শহরের চকফরিদ এলাকায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী রুনা আক্তার।

আরও পড়ুন: পাবনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। বাসা থেকে প্রায় ৩০০ গজ যাওয়ার পর তিনজন তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, হামলার ঘটনায় ওই দিন রাতে আব্দুল বারীর স্ত্রী রুনা আক্তার একটি মামলা করেছেন। হামলার কারণ হিসেবে জমি-জমার বিরোধকে উল্লেখ করেছেন তিনি। মামলায় পাঁচজনের নামসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তবে হামলার চার দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আরও পড়ুন: মাদারীপুরে ঝুঁকিতে বহুতল দুটি ভবন, সরে যাবার নির্দেশ

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুর হাসান বলেন, দুর্বৃত্তদের দায়ের কোপে আব্দুল বারী মাথায় গুরুতর আঘাত পান। হামলার পর থেকেই তিনি শজিমেকের আইসিইউতে ছিলেন। আজ (শনিবার) সকালে মারা যান তিনি। তার মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা