প্রতীকী ছবি
সারাদেশ

বিয়ে বাড়িতে ইটের আঘাতে বৃদ্ধা নিহত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে ইটের আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ইমরান খানের হামলাকারীকে জিজ্ঞাসাবাদ

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত হাসেন আলী চকিদারের ছেলে মুসা মিয়া (২৩) শুক্রবার রাতে বিবাহ করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে। এদিকে বিবাহ বাড়িতে নতুন বউ আনার পর শুরু হয় উচ্চস্বরে গানের সাউন্ড বক্স বাজানো। সেই সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রতিবেশিরা একটু আস্তে বাজানোর কথা বলে মুসাকে। প্রতিবেশিদের কথা শুনে মুসা তার সাউন্ড বক্স বাজানো আওয়াজ কমিয়ে দেয়।

এ অবস্থায় রাত সাড়ে দশটায় পুনরায় গান বাজানো শুরু হলে কে বা কাহারা ইট নিক্ষেপ করে। আর সেই ইটের একটি টুকরা বাড়ির উঠানে থাকা মুসা মিয়ার জেঠী আনেছা খাতুন (৭৫) এর মাথায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

আরও পড়ুন: পাবনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

নিহতের ছেলে পাঞ্জু মিয়া জানান, মা মারা গেছে এমন খবর পেয়ে আমি ঢাকা থেকে শনিবার সকালে আসছি। কে বা কাহারা এমন কাণ্ড করেছে এ বিষয়ে আমি এখনো বিস্তারিত বলেতে পারছি না। তবে এমন কান্ডের সাথে জড়িতদের বিচার দাবি জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা