সারাদেশ

এক রশিতে দুই যুবকের লাশ পরিকল্পিত হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

রোববার (১৫ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি এ আর এম আলিফ।

তিনি জানান, বৃস্পতিবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আমগাছ থেকে এক রশিতে ঝুলন্ত অবস্থায় মৃনাল চন্দ্র দাশ (২৪) ও সুমন চন্দ্র দাশের (২৩) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হলে (১৩ আগস্ট) তদন্তের দায়িত্ব নেয় পিবিআই।

এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামি প্রদীপ চন্দ্র দাশকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন প্রদীপ চন্দ্র দাশ। এ ঘটনায় তার সহযোগী ছিলেন নিতাই চন্দ্র দাশ। নিতাই চন্দ্র দাশকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এ আর এম আলিফ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা