সারাদেশ

শোক দিবসে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১শ অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ আল-মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আমরা বিজিবির পক্ষ থেকে ২শ জন অসহায় দুস্থ্য ব্যাক্তিকে বিভিন্ন রকম সহযোগীতা করছি। এর মধ্যে সাতক্ষীরায় ১শ, ভোমরায় ৫০ এবং মাদরায় আরও ৫০ জনকে সহয়তা দেওয়া হচ্ছে। আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনায় দেশের প্রত্যেকটি ব্যাটালিয়নে অসহায়, দুস্থ্য ও করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সকল দুর্যোগ-দুঃসময়ে বিজিবি মানুষের পাশে থেকেছে এবং থাকবে। আমাদের এ ধরণের কার্যক্রম অতীতেও হয়েছে ভবিষ্যতেও চলমান থাকবে।

এসময় তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সহকারী পরিচালক মাসুদ রানা, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মো. আশরাফুল আলম প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা