সারাদেশ

চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭

নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার কমিশনার পাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সিরাজ। নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার পূর্ণিমা রুদ্র, তার চার বছরের ছেলে স্বার্থক রুদ্র ও শ্বাশুড়ি রানী রুদ্র, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুন পাড়া গ্রামের রতন বিজয় দে ও তার স্ত্রী মধুমিতা দে, একই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মো. ঈসমাইলের স্ত্রী হাজেরা বেগম।

আহত হয়ে হাসপাতালে আছেন পূর্ণিমার স্বামী প্রদীপ রুদ্র ও তাদের সাত বছরের মেয়ে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, হতাহতদের মধ্যে হাজেরা বেগম ছিলেন পথচারী। অন্যরা ছিলেন মাইক্রোবাসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে চকরিয়ার ওই এলাকায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারায়। সে সময় গাড়িটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে জমে থাকা পানিতে পড়ে যায়।

পুলিশ সেখানে গিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে একে একে পাঁচ মরদেহ বের করে। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তিনজনকে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আরেকজনকে ঘটনাস্থলের কাছে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ ফাহিম আহমদ ফয়সল জানান, আহত তিনজনকে সেখানে নেয়ার পর একজনের মৃত্যু হয়। অন্য দুইজন সেখানে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজ পরে নিশ্চিত করেন, বেসরকারি হাসপাতালে পাঠানো আহত নারীরও মৃত্যু হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা