সারাদেশ

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ আগষ্ট) রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি রোহিঙ্গারা নিখোঁজ ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা পালিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের নৌকাটি ভাসানচরের ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছালে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে। নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তাঁরা হচ্ছে, সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তাঁরা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকত।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা