সারাদেশ

দেশে আসলো ২০০ মেট্রিক টন অক্সিজেন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) চালান নিয়ে আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ট্রেন দেশে এসেছে। অষ্টম চালানে ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আবারও ১০টি কনটেইনারে আনা হয়েছে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। এ নিয়ে দেশে এসে পৌঁছালো আমদানিকৃত এক হাজার ছয়শত মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন। স্টেশনটিতে পৌঁছানো তরল মেডিকেল অক্সিজেন কনটেইনারে খালাস করা হচ্ছে। খালাস করে এই অক্সিজেন নেয়া হবে ঢাকায়।

রোববার (১৫ আগস্ট) সকাল সাতটার দিকে ইন্দোবাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। এরপরই শুরু হয় খালাস কার্যক্রম।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন জানিয়েছেন, অষ্টম দফায় করোনা মোকাবিলায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন রোববার (১৫ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

এর আগে শনিবার (১৪ জুলাই) ট্রেনটি বেনাপোল পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। এখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।

এর আগে ২০০ মেট্রিক টন করে তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসের সাতটি চালান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে।

এখান থেকে খালাস করে সড়কপথে ঢাকায় নেয়া হয় তরল মেডিকেল অক্সিজেন। ঠিকাদারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ সরকারি সহায়তায় করোনা মোকাবিলায় ভারত থেকে এই অক্সিজেন আমদানি করছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা