সারাদেশ

নর্দমায় মিলল নবজাতকের লাশ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনসংলগ্ন নর্দমা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের ভাষ্য- পরিচয় গোপন করতে কেউ ছেলে নবজাতকের মরদেহ নর্দমায় ফেলে গেছে। নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলাকাবাসী নর্দমায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এর পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে রাখা হয়েছে।

এর পর সেটি হিমঘরে সংরক্ষণ করা হবে। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা