সারাদেশ

বোয়ালমারীতে গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে নির্মিত ১৪টি ঘর পরিদর্শন করেন।

এ সময় তিনি কাজের অগ্রগতি পরিদর্শন করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ফরিদপুূরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম মোল্যা, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

বোয়ালমারীতে এ প্রকল্পের অধীন মোট ৯২ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে ৬৫টি ঘরের কাজ চলমান। ফেলাননগরের ১৪টি ঘরের কাজ প্রায় শেষের দিকে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা