সারাদেশ

‘সে ষড়যন্ত্র আজও রয়ে গেছে’

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ৭১ সালে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল এখনো ভাস্কর্ষ ভাঙচুর ও হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে শহরের ভেদভেদিস্থ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ইনষ্টিটিউটের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আওয়ামী কৃষকলীগ উদয় শংকর চাকমার সঞ্চালনায় রাঙামাটি জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।

প্রধান অতিথি সমীর চন্দ্র বলেন,৭১ সালে দেশদ্রোহী হায়েনেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারকে হত্যার চেষ্টা করে ২ মেয়েকে প্রাণে মারতে পারেনি। সে ষড়যন্ত্র আজও রয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এখনো বঙ্গবন্ধু পরিবার ও বঙ্গবন্ধুর ভাস্কর্ষ ভাঙচুর ও হামলার ষড়যন্ত্র চলছে। দেশের সকল মৌলবাদী ষড়যন্ত্র রুখতে হবে।

এজন্য বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, রাঙামাটি জেলা কৃষকলীগ সারা দেশের কৃষকলীগের চেয়েও গুরুত্ববহন করে। রাঙামাটির কৃষকলীগ হবে সারা দেশের কৃষকলীগের মডেল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষকলীগের প্রতি সুনজর রয়েছে।

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুমস্মৃতি বলেন, বাংলাদেশ কৃষকলীগ এর বর্ধিত সভার ৬১তম জেলা রাঙামাটি। এ বর্ধিত সভার মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।

তৃণমূল নেতা কর্মী হতে কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র হলো আজকের এই বর্ধিত সভা। কৃষকদের ন্যায্য অধিকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বাংলাদেশকে এগিয়ে নিতে সকল কৃষক ভাই-বোনদের এক সঙ্গে কাজ করতে হবে।

কেন্দ্রীয় কৃষকলীগ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তিন পার্বত্য জেলার আওয়ামী লীগ,আওয়ামী কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী যুবলীগ, মহিলালীগ, মৎস্যলীগ ও ছাত্র-ছাত্রীবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা