সারাদেশ

চলন্ত বাসে ধর্ষণচেষ্টায় হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সিলেট থেকে দিরাইগামী চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই বাসের এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাসের হেলপার আব্দুর রশিদের (২৮) বাড়ি সিলেটে।

রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে ছাতকের বুরাইয়েরগাঁও এলাকা থেকে তাকে আটক করে বাস মালিক সমিতি। পরে তারা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তাকে হস্তান্তর করে। এরপর পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পদাক জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রশিদকে আটক করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত অন্য দুইজনকে আটকের জন্যও তারা চেষ্টা করছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় চলন্ত বাস থেকে মেয়েটি লাফিয়ে পড়েন।

পরে আহত অবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নির্যাতিত মেয়েটির বাড়ি দিরাই পৌর শহরে। তিনি দিরাই ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা