সারাদেশ

পুঁটি মাছ ধরেই চলে ওদের সংসার

নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীতে বড়শি দিয়ে পুঁটি মাছ ধরে সংসার চালান প্রায় ২৫ থেকে ৩০ টির মতো পরিবার। সারাদিন মাছ ধরে ২ থেকে ৩শ টাকা আয় হয় তাদের। এ দিয়েই চলে সংসার। তবে কেউ কেউ অন্য পেশায় এর চেয়ে বেশি আয় করতে পারলেও শখের কারণে মাছ ধরেই সংসার চালিয়ে থাকেন তারা।

সরেজমিনে দেখা যায়, গজারিয়া উপজেলার ফুলদি নদীর রসুলপুর ফেরীঘাট এলাকায় গিয়ে দেখা যায় নৌকার মধ্যে বড়শি নিয়ে মাছ ধরছে জেলেরা। ছোট ছোট বড়শির মধ্যে আটা, বিস্কুট, পাউরুটি গুলিয়ে মাছের খাদ্য তৈরি করে তা দিয়ে পুঁটি মাছ ধরছেন। খাবার উপকরনের কারণে শুধু পুঁটি মাছই ধরে তাদের বড়শিতে। তবে মাঝেমধ্যে দু একটি নলা, শরপুটি জাতীয় মাছও পায় তারা।

মাছ ধরতে থাকা রজ্জব আলী, কবির, ইমরান জানান, প্রতিদিন মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করেন তারা। যেদিন ভালো মাছ পান সেদিন তা বিক্রি করে ৩ থেকে ৪শ টাকা আয় হয়। তারা অনেকে পাশাপাশি অন্য কাজ করলেও যখন অন্য কাজকর্ম থাকেনা তখনই বড়শি নিয়ে ছুটে আসেন মাছ ধরতে। আবার অনেকে ভগ্ন স্বাস্থ্যের কারণে অন্য পেশার কাজ করতে না পেরে বেছে নিয়েছেন এই পেশা। কারণ বড়শি দিয়ে শারীরিক কঠিন শ্রম ছাড়াই সহজেই মাছ ধরা যায় আর এ পেশায় রয়েছে বাড়তি আনন্দ।

মাছ ধরতে থাকা জেলেরা জানান, গজারিয়া উপজেলার এই অঞ্চলটি ৩ জেলার মোহনায় অবস্থিত হওয়ায় গজারিয়া ছাড়াও নারায়নগঞ্জ ও কুমিল্লা জেলার লোকজন এ নদীতে মাছ ধরতে আসে। ফুলদি নদীটি মেঘনা নদীর শাখা নদী হওয়ায় এক সময় এই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেতো। কিন্তু পলি পড়ার কারণে নদীটা ভরাট হওয়ার এখন আর আগের মতো মাছ পাওয়া যায়না।

তাছাড়া নদীতে ছোপ ফেলে (মাছের অভয় আশ্রম) মাছ ধরার কারণে বড়শিতে এখন আর আগের মত মাছ পাওয়া যায়না। তাই তারা নদীটি কর্তণের মাধ্যমে গভীর করণ ও যত্রতত্র ছোপ ফেলে মাছের অবাধ চলাচল বিঘ্ন ঘটিয়ে যাতে কেউ মাছ শিকার না করতে পারে সেদিকে দৃষ্টি দেয়ার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সান নিউজ/এনএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা