সারাদেশ

কক্সবাজারে কাশ্মীরের ডাল লেকের সন্ধান

এম. আমান উল্লাহ, কক্সবাজার : নতুন পর্যটন সম্ভাবনার দ্বার খুলছে কক্সবাজারের চকরিয়ায়। পাহাড় ও নদীর মেলবন্ধনে উপজেলার মানিকপুর-সুরাজপুরে দেখা মিলছে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের মতোই একটি লেক। এ যেন এক টুকরো স্বর্গের ছোঁয়া।

এতে করে জানান দিচ্ছে নতুন এক পর্যটনের গন্তব্য। যার জন্য মাতাহুমুরীর নদীর পাশে একশো একর জমি নিয়ে গড়ে তোলা হচ্ছে পর্যটন স্পট। সে সঙ্গে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে সব ধরনের সুযোগ সুবিধার।

কক্সবাজারে মিলবে এবার স্বর্গের ছোঁয়া। শিশির ভেজা ভোরে নদীর নীল জলরাশি আর কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া নৌকার প্রতি মুহূর্তের সৌন্দর্যই বিস্মিত আর অভিভূত করবে সবাইকে। দু'পাশের বিস্তৃত সবুজ পাহাড় সে সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। মাঝে মাঝে কুয়াশার ফাঁকে সকালের সূর্য উঁকি দেয়। একসময় মিষ্টি রোদের আভায় দৃষ্টিতে মুগ্ধতা আনে।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নতুন এ পর্যটন কেন্দ্র ‘নিভৃতে নিসর্গ’। দৃষ্টিনন্দন এ পর্যটন কেন্দ্র কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

ঘুরতে আসা পর্যটকরা বলেন, এখানে না আসলে বোঝাই যাবে না কত সুন্দর এ জায়গাটা। খুবই ভালো লাগছে এখানে এসে।

স্থানীয় জনপ্রতিনিধি আজিমুল হক আজিম জানালেন, এলাকাটি ভ্রমণের জন্য নিরাপদ। আগে কোন উদ্যোগ না নেওয়ায় সম্ভাবনাময় এ স্থানটি এতদিন অবহেলায় পড়েছিল। বান্দরবানের লামা আর কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুরের মাঝখানে বয়ে চলা মাতামহুরি নদীর এ প্রাকৃতিক সৌন্দর্য সারা দুনিয়াকে জানানোর উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

তিনি বলেন, এত সুন্দর একটি জায়গায় যেনো পর্যটকরা সহজে আসতে পারেন সে ব্যবস্থা করা হবে। সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাড়ানো গেলে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের মতোই অপরূপ সৌন্দর্যের এই এলাকাটিতে বাড়বে প্রকৃতি প্রেমী মানুষের ভিড়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা