সংগৃহীত ছবি
সারাদেশ

মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ

জেলা প্রতিনিধি: কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ দীর্ঘ ৪২ ঘণ্টা পর সন্ধান মিলেছে।

আরও পড়ুন: জাহাজে ৭ জন হত্যা মামলায় গ্রেফতার ১

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়ন এর কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭) দুই পর্যটকের মরদেহ ভেসে উঠে।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা, ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হন। তাদের মরদেহ সকাল সাড়ে ৭টার দিকে একই স্থানে ভেসে উঠেছে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা