সংগৃহীত ছবি
সারাদেশ

লৌহজংয়ে পানির নিচে ৬ হাজার হেক্টর কৃষি জমি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ের ঘোড়াদৌড় কাঠপট্টি এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণ করায় বর্ষা মৌসুমের পানি না নামতে পারায় এখনও তলিয়ে আছে কৃষি জমিগুলো।

কৃষক আনোয়ার হোসেন বলেন, গত বছর গুলোতেও এ জমিগুলোতে আলু হতো। তবে মাসের পর মাস জমিতে পানি আটকে থাকায় এখন আর আগের মতো আলু হয় না। এ সময় জমিতে পানি থাকায় চলতি মৌসুমে আলু রোপন করতে পারিনি।

আরও পড়ুন: গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যা

খোঁজ নিয়ে জানা যায়, লৌহজং উপজেলার বিস্তীর্ণ এলাকার ২ ও ৩ ফসলি আবাদি জমি এখনও পানির নিচে। অপরিকল্পিত ভাবে যত্রতত্র ডোবা, নালা, জমি ও খাল ভরাট করায় বর্ষা মৌসুমের পানি নামতে পারেনি। গত বছরে যে সকল কৃষি জমিতে আলু রোপণ করা হতো, সেই জমিগুলোতে এখন হাঁটু পানি।

কৃষি অফিসসহ সংশ্লিষ্টরা জানিয়েছে, লৌহজং উপজেলার প্রায় ৬ হাজার হেক্টর কৃষি জমি এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। অপরিকল্পিতভাবে ভরাট বানিজ্য এবং বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে থৈ থৈ করছে পানি। সংশ্লিষ্ট সূত্র মতে, বেশ কয়েক বছর ধরে এ অবস্থার সৃষ্টি হওয়ায় বছরে (৬-৯) মাস এ সব জমি পানির নিচে তলিয়ে থাকে।

ফলে ৩ ফসলি জমি হওয়া সত্ত্বেও কৃষককূল বছরে শুধু ইরি ধান আবাদ করে। এমনকি কিছু কিছু জমি পুরোপুরি ভাবে অনাবাদি হয়ে পড়েছে। সৃষ্ট এই সমস্যা সমাধানে দীর্ঘ বছর নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। যদিও এবার উপজেলা নির্বাহি কর্মকর্তার উদ্যোগে কিছু স্থানে ভরাট হয়ে যাওয়া খাল কেটে সরু পথ তৈরী করে দেওয়া হয়েছে। তারপরও উপজেলার প্রায় ৬ হাজার হেক্টর কৃষি জমি এখনও পানির নিচে তলিয়ে রয়েছে।

বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন না হওয়া কারণে উপজেলার খেদেরপাড়া, মৌছা মান্দ্রা, ঘোলতলি, খলাপাড়া, কাজিরগাঁও, খিদিরপাড়া, বন সামন্ত, , ঢোলুগাঁও ,জোড়পুল, কলারবাগ, গাঁওদিয়া, ধারার হাট, বেজগাঁও, কনকসার, নয়াবাড়ি, ভোগদিয়া, পালগাঁও এলাকায় বিস্তীর্ণ কৃষি জমি এখনও পানিতে তলিয়ে রয়েছে।

আরও পড়ুন: নসিমনের ধাক্কায় ২ জন নিহত

কৃষকরা জানিয়েছে, বর্ষা মৌসুমের ও ঘূর্ণিঝড়ে টানা বৃষ্টির প্রভাবের বৃষ্টির পানি জমি থেকে নামতে পারেনি। মূলত খাল-বিল, সেতু-কালভার্টের মুখ আটকে মাটি ভরাটের কারণেই পানি আটকে রয়েছে। ফলে এই অঞ্চলের ফসলি জমিগুলো হুমকির মুখে পড়ছে।

কৃষকরা বলেন, বছরের পর বছর ধরে সৃষ্ট জলাবদ্ধতা বেড়ে চলায় প্রান্তিক চাষীরা খুব চিন্তিত, আবাদ মৌসুম শুরু হলেও বর্ষার পানি না নামায় সময় মতো আলুসহ বিভিন্ন রবি ফসলের আবাদ করতে পারছে না কৃষক। তাদের অভিযোগ, কোথাও জমি সংলগ্ন খাল দখল আবার কোথাও মাটি জমে খাল সরু হয়ে গেছে। তাই পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ফসলি জমিতে জমে আছে বর্ষার পানি। তাই এখনও আলু রোপন করতে না পেরে আর্থিক ক্ষতির কবলে পড়ার আশঙ্কায় কৃষকরা।

ঘোলতলী গ্রামের কৃষক মোহাম্মদ আলি পাঠান বলেন, ৫ বছর আগেও আমাদের জমিগুলোতে আলু হয়েছে। দুই ফসলি জমিতে আগে আলু রোপন করতাম, এরপর ইরি ধান আবাদ করা হতো। কিম্তু জমিতে এখনও থৈথৈ করছে পানি। তাই এখনও আলু আবাদ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: জাহাজে ৭ জন হত্যা মামলায় গ্রেফতার ১

লৌহজং কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মোট কৃষি জমি ৮,৮০০ হেক্টর। এই বছর ৩,১৩৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্র নিধারণ করা হয়েছে। এই উপজেলায় মাত্র ২০-২৫ হেক্টর কৃষি জমিতে ইতিমধ্যে আলু রোপন করা হয়েছে।

লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা জানান, লৌহজং উপজেলায় মোট কৃষি জমি পরিমান ৮,৮০০ হেক্টর। এর মধ্যে ৩,১৩৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্র নিধারণ করা হয়েছে। এই উপজেলায় এখন পর্যন্ত মাত্র (২০-২৫) হেক্টর কৃষি জমিতে আলু রোপন করা হয়েছে। এই পর্যন্ত কি পরিমান জমি পানিতে তলিয়ে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই।

এ ব্যাপারে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি অজয় কুমার রায় বলেন, মুন্সীগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে আমরা ৩০ কি.মি.র মতো খাল খনন করছি। ২০২৩-২৪ অর্থবছরে কোন খাল খণণ হয়নি। তবে ২০২৫ অর্থ বছরে বিশেষ বরাদ্দের মাধ্যমে লৌহজংউপজেলার জাঙ্গালিয়া খাল খনণের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা