সারাদেশ

ভোলায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়ারুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবীন চৌধুরী সহ অন্যান্যরা ।

এসময় বক্তারা বলেন, তরুণদেরকে খেলাধুলামুখী করার জন্য সবাইকে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করা উচিত। প্রতিটি পাড়া-মহল্লায় যদি এরকম খেলাধুলার আয়োজন করা হয় তাহলে যুব সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় উৎসাহিত হবে।

মাদক ছেড়ে তরুণদেরকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট প্রশংসনীয়।এতে তরুণরা খেলাধুলায় উৎসাহিত হবে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা