সারাদেশ

চকরিয়ায় জমি নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চকরিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নেতা মো. সোহেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সোহেল চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের রফিক উদ্দিন প্রকাশ রকিমের ছেলে ও পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিল বলে জানা যায়।

শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে প্রকাশ, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করেনি বলে জানা গেছে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে শুনেছি।

উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় সোহেল নামের এক যুবক নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা