সারাদেশ

বোয়ালমারীতে কুমার নদীর মাটি যাচ্ছে ইটের ভাটায় 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদীর মাটি ইট ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কয়েক মাস আগে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কুমার নদী পুনঃখনন করে ওই মাটি দিয়ে নদীর পাড় উঁচু করা হয়।

গত ১৫/২০ দিন ধরে পরমেশ্বরদী গ্রামের কুমার নদীর পাড় থেকে ভেকুর সাহায্যে পাড়ে রাখা মাটি কেটে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার (২৯ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রলিতে করে নদীর পাড়ে রাখা মাটি চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত 'বন্যা ব্রিকস'-এ নেয়া হচ্ছে।

বন্যা ব্রিকসের মালিক বিষ্ণু সাহা বলেন, 'বিভিন্ন জন আমার ভাটায় মাটি সরবরাহ করে। হাসামদিয়ার সিরাজ শেখ নামের একজন ওই মাটি আমার নিকট বিক্রি করে।' সিরাজ শেখ বলেন, 'আমি প্রতি ট্রাক মাটি ৭৫০ টাকা করে বিভিন্ন ভাটায় বিক্রি করছি।' এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, 'আমি আজ নিজে গিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা