সারাদেশ

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ব‌রিশা‌ল নগরীতে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কলেজ এভিনিউ থেকে আব্দুল কুদ্দুস নামের ৪৫ বছর বয়সী ওই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

আব্দুল কুদ্দুস ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলার ৪নং রানাপাশা গ্রামের বা‌সিন্দা। তিনি বরিশাল নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ওই ভবনে টাইলসের কাজ করতেন।

ভবন মা‌লিক রাশেদ মাহামুদ অপু জানান, ৬টার দিকে নিচ তলায় আব্দুল কুদ্দুসের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ কে জানাই। পুলিশ এসে লাশ নিয়ে গেছেন।

কোতয়ালী মডেল থানার সহকা‌রি ক‌মিশনার মো: রাসেল জানান, মৃত আব্দুল কুদ্দুসের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, তিনি (আব্দুল কুদ্দুস) দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। তারপরও সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে বলা যাবে কেন আসলে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা