সারাদেশ

ইউপি অফিসে আটকে রাখা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখা মোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার হয়।

পেশায় ভ্যানচালক মোফাজ্জল রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ১০-১২ দিন আগে হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিলের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন। মাত্র কয়েকদিন বিয়ে হলেও নববধূ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। কিছুতেই তিনি স্বামীর সংসারে ফিরতে চাচ্ছিলেন না।

দুদিন আগে মোফাজ্জল স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। শনিবার মদ্যপ অবস্থায় স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যানের কাছে রেখে যান। এজন্য রাতে তাকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়। রোববার দু’পক্ষের লোকজনদের নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়ে মীমাংসায় বসার কথা ছিল।

চেয়ারম্যান আরও জানান, রোববার ভোরে দায়িত্বরত গ্রাম পুলিশ জানালা দিয়ে মোফাজ্জলের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জানালার সঙ্গে লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের মরদেহ ঝুলছিল। তারা ঘটনাস্থলে পৌঁছালেও লাশ নামাননি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসে আলামত নিয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে মোফাজ্জলের পরিবার যেভাবে চায় সেভাবেই আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা