বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় আশুগঞ্জ প্রেসক্লাবের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রনাখেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু রেজভী আহমেদ ও মোশারফ হোসেন মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সজীবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য পারভেজ আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালেকীন মীম ও হান্নান সিকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সী, আশুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাদিম মিয়া, তালশহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সৌরভ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিফাত খান ও শ্রাবণ খান প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের যে উদ্যোগ নিয়েছে আমরা একে স্বাগত জানাই। কিন্তু বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হয়ে উগ্র মৌলবাদীগোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা