সারাদেশ

খুলনায় আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আনন্দ ও উৎসব মূখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা এক হাজার ৩৫৩ জন।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন মোল্লা লিয়াকত আলী, সদস্য হিসেবে আছেন খন্দকার মুজিবুর রহমান ও এফ এম আক্তারুজ্জামান।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, সভাপতি- মো. সাইফুল ইসলাম, সহ সভাপতি- কৃষ্ণ কুমার দত্ত ও শাকেরিন সুলতানা, সাধারণ সম্পাদক- কে এম ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- শেখ আশরাফ আলী পাপ্পু, লাইব্রেরি সম্পাদক- আনন্দ কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- আনোয়ারা মমতাজ আন্না এবং সদস্যবৃন্দ- আমিরুল ইসলাম মুকুল, ইন্দ্রজিৎ শীল, আব্দুস শফিক মোল্লা জনি, শেখ মনিরুজ্জামান, নওশীন রহমান বর্ষা, রোমানা তানহা ও এফ এম সাইদুর রহমান।

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, সভাপতি- বেগম আক্তার জাহান রুকু, সহ সভাপতি- মো. আওছাফুর রহমান ও হালিমা আক্তার খানম, সাধারণ সম্পাদক- মোল্লা মশিউর রহমান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. ফরহাদ আব্বাস, লাইব্রেরি সম্পাদক- সেখ মো. মঈন উদ্দীন মারুফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- খান মো. লিয়াকত আলী এবং সদস্যবৃন্দ- মো. আসলাম হোসেন, এস এম আনিসুর রহমান, মোসা. খুরশীদা সুলতানা, এ কে বাশার, মোসা. সাকিয়া খানম, মোল্লা হাবিবুর রহমান ও রুবাইয়া মাহরু।

গত ১৫ দিন ধরে উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকরা প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা