সারাদেশ

মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

বহদ্দার হাট ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। মাস্ক না পরায় তিনি ১৫ মামলায় ১৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

ডিসি হিল, সিআরবি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। তিনি ১৩ মামলায় ১৩ জনকে ৯৬৫ টাকা জরিমানা করেন।

ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। তিনি ২১ মামলায় ২২ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।

পতেঙ্গা সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। তিনি ২৩ মামলায় ৩০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা