সারাদেশ

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতাকে দা দিয়ে কোপালেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে স্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসাড় গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গুরুতর আহত স্বামী ফরিদ উদ্দিন মাসুদকে (৫০) গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। ফরিদ উদ্দিন মাসুদ গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। উপজেলার বড়কালি নগর গ্রামের সিদ্দিকুর রহমান আকনের ছেলে তিনি। তার দ্বিতীয় স্ত্রী সুলতানা রাজিয়া (৪০) গৃহিনী। তাদের দুই মেয়ে রয়েছে।

গোসইরহাট থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন চলছিল। নির্বাচনে শনিবার সকাল থেকে সময় দিচ্ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন মাসুদ। তিনি আবুল বাসার ঢালীর বাসায় ভাড়া থাকেন। মাসুদ দুপুরের খাবার খেতে বাসায় যায়। তখন স্ত্রী সুলতানা রাজিয়া তার স্বামী মাসুদসহ অন্যান্য অতিথিদের খাবার পরিবেশন করছিলেন।

হঠাৎ পারিবারিক বিষয় নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুলতানা রাজিয়া পেছন থেকে দা দিয়ে এলোপাতাড়িভাবে কোপ দেয় মাসুদকে। এ সময় ঘরে থাকা অতিথিরা মাসুদকে উদ্ধার করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় স্ত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

গোসাইরহাট থানার ওসি (তদন্ত) আবু বকর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ফরিদ উদ্দিন মাসুদকে দা দিয়ে কোপানো হয়েছে। সেই দা উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা