সারাদেশ

রায়হান হত্যাকাণ্ড : ভিসেরা রিপোর্টেও সেই ‌‘অতিরিক্ত আঘাত’

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দ্বিতীয় ময়নাতদন্ত থেকে শুরু করে প্রায় সব রিপোর্টেই এসেছে অতিরিক্ত আঘাতের কথা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত যুবক রায়হান হত্যাকাণ্ডের ময়না তদন্ত প্রতিবেদনের ভিসেরা রিপোর্টেও এলো এই নির্মম সত্যটা। অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর রিপোর্টটি পিবিআই’র কাছে হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ।

এর আগে ২৬ নভেম্বর চট্টগ্রাম থেকে রিপোর্টটি ওসমানীতে আসে। অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটি এখন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের হাতে।

পিবিআই সিলেটের পরিদর্শক মো. আওলাদ সান নিউজকে বলেন, প্রথম ময়না তদন্তের ভিসেরা রিপোর্টটি পেয়েছি। এ রিপোর্টও বলছে, অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে।

গত ১০ অক্টোবর দিবাগত রাতে নগরীর আখালিয়ার রায়হান আহমদ (৩৪) কে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রাতভর নির্যাতন করে পুলিশ। পরদিন সকালে ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। সেদিন রাতেই তার স্ত্রী পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা দায়ের করেন। ময়না তদন্তে তার শরীরে শতাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছিলেন সংশ্লিস্ট চিকিৎসক। ভিসেরা রিপোর্টেও তার সত্যতা নিশ্চিত হলো। পরে ১৫ অক্টোবর কবর থেকে লাশ তুলে ২য় দফায় রায়হানের ময়না তদন্ত করা হয়।

১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর থেকে লাপাত্তা ছিলেন আকবর।

তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু হয় সিলেটে। ৯ নভেম্বর কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ৭ দিনের রিমান্ড শেষে ১৭ নভেম্বর আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আকবরসহ মোট ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা