সারাদেশ

চাকরির প্রলোভনে ভারতে পাচার ৪ তরুণীকে ইমিগ্রেশনে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, যশোর : বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে চাকরির প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হওয়া ৪ তরুনী ভারতের গোয়া পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে অনলাইন ‘রহিত জিন্দেগী‘ নামে ভারতের গোয়ার একটি বেসরকারি এনজিও সংস্থা দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। তারপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতর আসা তরুণীরা হলেন, সোনিয়া আক্তার, আছমা আক্তার, লিজা আক্তার ও জেসমিন আক্তার।

ফেরত আসাদের বেনাপোল থেকে গ্রহণকারী যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান ও বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে।

আনুষ্ঠানিকতা শেষে তরুনীদের জাস্টিস এন্ড কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থা গ্রহন করে। পরবর্তীকালে ওসব সংস্থা তাদের পরিবারে কাছে পৌছে দিবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা