সারাদেশ

ভোলায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ৭৫ জন সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, ভোলা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন ভোলার ৭৫ জন সাংবাদিক। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের হাতে এ সহায়তার চেক যৌ ভাবে তুলে দেন ভোলা-৩ ও ভোলা-২ আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন ও আলী আজম মকুল।

চেক বিতরন অনুষ্ঠানের ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন বা বেতন না পাওয়া এবং করোনাকালে সামনের সারিতে থেকে সাংবাদিকতা করছেন এমন ৭৫ জনকে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের আয়োজনে কোভিড-১৯ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।

এসময় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ। ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বিত করেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা