সারাদেশ
বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তারা

প্রজাতন্ত্রের পুলিশ আজ আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : আওয়ামী সরকার সংবিধান লঙ্ঘন করে প্রজাতন্ত্রের পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। পুলিশ বাহিনী তারা আওয়ামী বাহিনীতে পরিণত করেছে। পুলিশ ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। যার প্রমান আপনারা দেখছেন প্রত্যেকটি ন্যায় সঙ্গত আন্দোলনে পুলিশ বাহিনী অন্যায্যভাবে মানুষের ওপর চড়াও হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ ও উত্তর) আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এই সমাবেশ করে বিএনপি।

বক্তারা বলেন, আইন নিজেদের মত করে ব্যবহার করায় আজ আর আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে। তাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। সরকারের লুটপাটের কারনে দিন দিন বাড়ছে নিত্যপন্যের দাম। দ্রব্যমূল্য আজ ক্রয় ক্ষমতার অনেক ওপরে।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, দক্ষিণ জেলা মহিলাদলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, উত্তর জেলা মহিলাদলের সভাপতি শায়লা শারমিন মিমু প্রমূখ।

বক্তারা মানুষর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ‘অবৈধ সরকার’ হটিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনার আহবান জানান। সমাবেশ শেষে সড়কে নেমে মিলিছ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা প্রদান করেন।

ওদিকে একই সময়ে বরিশাল বিএনপির দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপিও একই কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনু সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, মহানগর যুবদলের সভাপতি মাসুদ হাসান মামুন, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহিলাদল নেত্রী ফাতেমা-তুজ-জোহরা মিতু প্রমূখ। এখানেও বক্তারা সরকার হটিয়ে ভোটের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা