সারাদেশ

বোয়ালমারীতে ১১৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : আর দুই দিন পরই দুর্গোৎসব। ফরিদপুরের বোয়ালমারীতে এখন চলছে শেষ মুহূর্তে প্রতিমায় রংতুলির চূড়ান্ত আঁচড়। প্রতিমার সৌন্দর্য নজরকাড়া করতে কুমোর শিল্পীরা পরম যত্নে দেবীর মুকুট, গলার মালা, শাড়ির পাড়, ঠাকুরের চুল তৈরি করছেন।

বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রবিন লস্কর বলেন, করোনার কারণে পূজা মণ্ডপগুলোতে এবার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এজন্য প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মন্দিরগুলো থেকে স্বাস্থ্য বিধি সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে। আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হচ্ছে না।

উপজেলার ১১৫ টি পূজা মন্ডপে এ বছর শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৫ টি পূজা মন্ডপের মধ্যে ৫টি মন্ডপ ঝুকিপূর্ন রয়েছে। পরমেশ্বরদী, বোয়ালমারী সদর, দাদপুর, সাতৈর ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, উপজেলায় মোট ১১৫ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৫টি পূজা মন্ডপ ঝুকিপূর্ণ হিসেবে নির্ধারন করা হয়েছে। ঝুকিপূর্ণসহ সকল মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। কেউ আইনশৃংখলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না।


সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা