সারাদেশ

ম্যাজিস্ট্রেটের আগমনে বাল্যবিয়ে হয়ে গেল ‘দাদার কুলখানি’

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

এসময় কনের পরিবারের লোকজন জানান, বাল্যবিয়ে নয়, তার দাদার কুলখানির আয়োজন করা হয়েছে। পরে অবশ্য কনের পরিবারের লোকজন বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, ওই গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রোববার। কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে তিনি দুপুরে বিয়ে বাড়িতে হাজির হন। ওই কনের হাতে মেহেদি লাগানো দেখে বিষয়টি নিশ্চিত হই।

তবে পরিবারের লোকজন জানান, ওই কনের দাদার কুলখানি উপলক্ষে খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ে এমনিতেই হাতে মেহেদি দেয়। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার রাতে ওই স্কুল পড়ুয়া কন্যার বিয়ে হওয়ার কথা ছিল।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা