সারাদেশ

 চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) উদ্যোগে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হয়েছে মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২০।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় টিসিজেএ কার্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল। টিসিজেএ সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস বাবুর সঞ্চালনায় টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহ সভাপতি আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. আলমগীর, নির্বাহী সদস্য সাইমুম আল মুরাদ, সিনিয়র সদস্য সনজিব দে বাবু।

উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এমরাউর কায়েস মিটু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, অমিত দাস, সদস্য রনি দাস, সুমন গোস্বামী, আবু জাহেদ, রবিউল হোসেন টিপু, বাবুন পাল, মো. জহির, হাসান উল্ল্যাহ, মো. হারুন, সাখাওয়াত হোসেন টিপু, মো. পারভেজ রাহমান, আসাদুজ্জামান লিমন, রনি গোমেজ, আরশাদ আলী, নাজিম উদ্দিন ও মো. মুনছুর।

এহছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন প্রফুল্ল রাখে। করোনাকালীন এ দুর্যোগেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজেদের মধ্যে খেলাধুলার আয়োজন সত্যিই প্রশংসনীয় কাজ। মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম, দাবা, লুডুসহ ৫টি ইভেন্টে টিসিজেএর ৪৪ সদস্য অংশ নেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা