সারাদেশ

৩৬ ইলিশ শিকারি আটক, ৩১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : নদী ও সাগরে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কিছু জেলে অবৈধভাবে মাছ শিকার করেন। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৩৬ জন জেলেকে আটক করেছেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা। তাদের মধ্যে ৩১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) সকালে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, অলিদুজ্জামান ও মতলব উত্তর ইউএনও স্নেহাশীষ দাস। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা থেকে রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান চালায়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সকাল ১১টায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৩৬ জেলের মধ্যে চাঁদপুর কোস্টগার্ডের পৃথক দু’টি অভিযানে আটক হন ২৪ জন। হাইমচর কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে আটক করে আট জেলেকে এবং মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স আটক করে চার জেলেকে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি বলেন, কোস্টগার্ডের অভিযানে আটক ২৪ জেলের মধ্যে ১৪ জনকে এক মাস, নয় জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মতলব উত্তরের আটক চার জেলের মধ্যে একজনকে এক মাস কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হাইমচর উপজেলায় আটক আট জেলের মধ্যে সাতজনকে এক বছর করে কারাদণ্ড এবং একজনকে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় বংশ বিস্তারে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটারসহ ইলিশের প্রজনন ক্ষেত্রগুলোতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মজুদ, বেচা-কেনা ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা