সারাদেশ

পালিয়ে বিয়ে, অতঃপর লাশ হয়ে ফিরলেন স্বামীর বাড়ি থেকে

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে প্রেম করে পালিয়ে বিয়ে করার সাত মাসের মাথায় লাশ হলো শিমু আক্তার (১৬)। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাউলজানী চকপাড়া এলাকায় স্বামী রাব্বি মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাসাইল থানার এসআই নূরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী চকপাড়া এলাকার ভ্যানচালক হাসান মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শিমু আক্তার ও পাশের বাড়ির প্রবাসী পোটল মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র রাব্বি মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জানাজানি হলে দুই পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রায় সাত মাস আগে তারা পালিয়ে বিয়ে করে।

এক পর্যায়ে দুই পরিবার বিষয়টি মেনে নেন। এরপর তাদের সংসার ভালোভাবে চললেও সম্প্রতি রাব্বির পরিবার শিমুকে যৌতুকের দাবিতে মারধর শুরু করে। সর্বশেষ শনিবার (১৭ অক্টোবর) বিকালেও মারধরের বিষয়টি শিমু তার মা-বাবাকে জানায়। এরপর রবিবার (১৮ অক্টোবর) সকালে শিমু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেয়া হয় তার পরিবারকে।

নিহতের স্বজনের আহজারি নিহত শিমুর বাবা হাসান মিয়া বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার শাশুড়ি ও স্বামী মিলে যৌতুকের দাবিতে মারধর করে আসছিল। শনিবারও তার শাশুড়ি বিলকিস বেগম শিমুকে মারধর করে। পরে রোববার সকালে শিমু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেয় তার শ্বশুরবাড়ির লোকজন। ওই বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ের লাশ ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তারা শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমার মেয়েকে হত্যার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, প্রেমের সর্ম্পকের জের ধরে মাত্র কয়েক মাস আগে তাদের বিয়ে হয়। শুনেছি সংসার ভালোই চলছিল। মেয়েটির মৃত্যুর বিষয়ে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

বাসাইল থানার এসআই নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের লাশ ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার মূল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা