নিখোঁজের ১২ দিন পর ফিরেছেন প্রবাসীর স্ত্রী
সারাদেশ

নিখোঁজের ১২ দিন পর ফিরেছেন প্রবাসীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর হাতিয়া থেকে চিকিৎসার জন্য চট্রগ্রাম যাওয়ার পথে মাইজদীর সোনাপুর বাসস্ট্যান্ড থেকে সৌদি প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার (২২) নিখোঁজ হওয়ার ১২ দিন পর ফিরে এলেন নিজ বাড়িতে।তবে নিখোঁজের ১২ দিন পর নিজে নিজে ওই সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়ি ফিরে আসা নিয়ে এলাকায় গোলকধাঁধা সৃষ্টি হয়েছে।

ওই গৃহবধূ বলছেন, তাকে জিনে এনে বাড়িতে দিয়ে গেছে। বর্তমানে ওই গৃহবধূ হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসীর স্ত্রী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।

সুধারাম থানা পুলিশ বলছে, নিখোঁজের ঘটনায় গৃহবধূর পরিবার গত (১৩ অক্টোবর) সুধারাম থানায় একটি অপহরণ মামলাও করেছিলেন।

থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমের পিতা ওই সময় বাদী হয়ে একটি অপহরণ মামলা করে ছিলেন।কিন্তু গতকাল রোববার ওই গৃহবধূ নিজে নিজে বাড়িতে ফিরে আসার খবর পাওয়া গেছে। ঘটনা খতিয়ে দেখে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, কিছুদিন ধরে অসুস্থবোধ করায় নাসরিনকে চিকিৎসা করানোর জন্য গত (৮ অক্টোবর) সকাল ৮টায় হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে দুপুর ১টার দিকে মাইজদীর সোনপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পর নাসরিন অসুস্থ হয়ে পড়লে একুশে বাস কাউন্টারে রেখে ওষুধ আনতে যায় তার বাবা। পরে ৫-১০ মিনিট পর তিনি কাউন্টারে এসে দেখেন নাসরিন নেই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা