সারাদেশ

কাফনের কাপড় পড়ে নির্বাচনী প্রচারনায় বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার কাফনের কাপড় পড়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে তিনি এ প্রচার শুরু করেন। সোমবার সকালেও তার এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, বিএনপির লোকজন আওয়ামী লীগ কার্যালয় এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে উল্টো কাফনের কাপড় পরে জনগণকে ব্লাকমেইল করার অপচেষ্টা করছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, নিবার্চন বানচাল করতে তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করছেন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না জানান, কলসকাঠী বাজারে তাদের শেষ নির্বাচনী প্রচার মিছিল চলকালে বিএনপির কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে। এতে তার তিন কর্মী আহত হয়েছেন।

এখন উল্টো কাফনের কাপড় পরে জনগণকে ব্লাকমেইল করার অপচেষ্টা করছে। এতে শেষ রক্ষা হবে না নির্বাচনে আমাদের জয় আসবে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ দাবি করেছে, বিএনপির লোকজন আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে।

তবে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার বলছেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না ও বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি শওকত হোসেন হাওলাদার।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা