সারাদেশ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ শনিবার সকালে শহরের পাবলিক লাইব্রেরি সামনের সড়ক থেকে শুরু হয় এ কর্মসূচি। পরে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। এ সময় পৌর প্রশাসক জুলিয়া সকায়না, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযান থেকে ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত সচেতনতাও জরুরি বলে উল্লেখ করা হয়। এ জন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা