সারাদেশ

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে রবিবার (১৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মেছের হাওলাদারের ছেলে মোঃ মামুন (৩৪) এবং পটুয়াখালী জেলার বাউফল থানার নওমালা এলাকার শহিদুলের ছেলে জহিরুল (২৭)। তাঁদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, রবিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়া আদর্শগ্রামের জাহানারা বেগমের অটোগ্যারেজে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন বলে জানতে পারে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিউটিতে থাকা ডিবি পুলিশের একটি দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি উত্তরের ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাঁদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি লোহার তৈরি ও কাঠের বাটযক্ত। কাঠের বাটসহ অস্ত্রটির কোনাকুনি দৈর্ঘ্য সাত ইঞ্চি। এর গায়ে ইংরেজিতে 'ঞঞঅ' ও 'অখণ' লেখা খোদাই করা রয়েছে। এদিকে গ্রেপ্তার সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। মোঃ মামুনের বিরুদ্ধে মাদক আইনে দুটি এবং অন্যান্য ধারায় আরও তিনটি মামলা রয়েছে। জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং তাঁদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে তাঁদের কাছে রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা