সারাদেশ

চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

ভোলা  প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার ১২তম দিনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ পরিবহনের তথ্যের ভিত্তিতে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ কেজি মা ইলিশ জব্দ করে পুলিশ।

পরে উপজেলা মৎস্য দপ্তরের মৎস্য উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির অভিযান ও জব্দ করা মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা