সারাদেশ

চাচিকে ধর্ষণচেষ্টায় ভাশুরের ছেলে আটক 

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুরে ড্রিংকসের সাথে নেশাজাতীয় দ্রব্যে মিশিয়ে পরিবারের লোকজনকে পান করিয়ে জালাল মিয়া (৩০) এবং শাহিন আহমদ ওরফে সুনু মিয়া (২৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জালাল মিয়া ওই গৃহবধূর ছোট বোনের স্বামী এবং শাহিন আহমেদ ভাশুরের ছেলে। মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহিন আহমদ ওরফে সুনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ এবং পলাতক রয়েছে জালাল মিয়া।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার মিরপুরের শরিফপুর আইজলাবাড়ীর এলাকার জনৈক গৃহবধূ বাড়িতে বোরো জমিনে কাজ করার জন্য কয়েক দিন আগে ওই গৃহবধূর বাড়িতে আসেন তার ছোট বোনের স্বামী জালাল মিয়া (৩০)।

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে জালাল মিয়া এবং গৃহবধূর ভাশুরের ছেলে শাহিন আহমদ একটি কোল ড্রিংকস নিয়ে এলে গৃহবধূর স্বামী ও তার আট বছরের ছেলে ড্রিংকস পান করে বসতঘরের অন্য একটি কক্ষে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে শাহিন ও জালাল ওই গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহিন ও জালাল পালিয়ে যায়।

এ ঘটনায় ওই নারী সোমবার (১২ অক্টোবর) জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গৃহবধূ উল্লেখ করেছেন, ওই রাতে তার স্বামী ও সন্তান ড্রিংক পান করলেও তিনি পান করেননি।জগন্নাথপুর থানার এএসআই মুক্তার আলী বলেন, ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে শাহিন আহমদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা