সারাদেশ

কুপিয়ে প্রতিবেশীর পা কর্তন, বরিশালে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জমিজমার বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খাশমহেশপুর এলাকার মৃত মুজাফ্ফার হাওলাদারের ছেলে।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ও তার স্বজনদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকার সোবাহান মোল্লা গংদের সাথে। ২০১৬ সালের ২২ জুন বিকেলে সোবাহান মোল্লা মহেশপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলায় চালানো হয়। এসময় জসিম হাওলাদার রামদা দিয়ে সোবাহান মোল্লার পায়ের ওপর কুপিয়ে গুরুত্বর জখম করে। যে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোবাহান মোল্লার ডান পায়ের হাটুর নীচের অংশ ফেলে দিতে হয়।

এ ঘটনায় একই সালের ১ জুলাই সোবাহান মোল্লার ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় দণ্ডপ্রাপ্ত জসিম হাওলাদার ও তার আরো ২ ভাইসহ ৫ জনকে নামধারীআসামী করে একটি মামলা দায়ের করেন। যে মামলায় জসিম ও তার তিন ভাইকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন বাকেরগঞ্জ থানার এসআই মোঃ আউয়াল হোসেন।

আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ জসিম হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা