সারাদেশ

কালিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহফিজুল ইসলাম (২৫) নামের নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দেবহাটার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কুলিয়া গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে।

এর আগে স্কুল ছাত্রীর পিতা সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে কালিগঞ্জ থানায় মাহফিজুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্মাণ শ্রমিক মাহফিজুলের খালার বাড়ি কালিগঞ্জের বসন্তপুর গ্রামে। খালার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাওয়ার সুবাদে মাহফিজুলের কুনজর পড়ে স্কুল ছাত্রীর ওপর। সোমবার সকাল ১০টার খালার বাড়ির পাশে একটি বাগানে স্কুল ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে মাহফিজুলের বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি জানতে পাওয়ার পর মাহফিজুল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। রাতে স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মাহফিজুলকে আসামি করে থানায় মামলা করে। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুলিয়া দুর্গাপুরে আসামির গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানোর জন্য ভর্তি করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আসামি মাহফিজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা