সারাদেশ

ঝালকাঠিতে কলেজ ছাত্রীর ওপর হামলা মামলার আসামী জুবায়ের কারাগারে

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী কলেজ ছাত্র জুবায়ের আদনানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডিপ্লেমা শাখার ছাত্র জুবায়ের আদনান বেশ কিছু দিন ধরে ঝালকাঠি মহিলা কলেজের ছাত্রী নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে জুবায়ের পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই জুবায়ের আদনানকে আসামী করে থানায় মামলা করে নাসরিন আক্তার সারা।

এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেফতারের দাবীতে গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অনশনে বসে ওই নাসরীন আক্তার সারা। পরে পুলিশ আসমীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় কিশোরী।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা